বৃষ্টির জল ধর প্রকল্প জয়পুর পঞ্চানন রায় কলেজে - The News Lion

বৃষ্টির জল ধর প্রকল্প জয়পুর পঞ্চানন রায় কলেজে

 


দি নিউজ লায়নঃ বৃষ্টির জল ধরে তাকে ব্যবহার যোগ্য করে তুলতে আমতার জয়পুরের পঞ্চানন রায় কলেজের ছাদের ওপর বৃষ্টির জল সংগ্রহ সহ পুনরায় ব্যবহার এবং ভূগর্ভস্থ জলাধারের কৃত্রিম রিচার্জ প্রকল্পের সূচনা হল। মঙ্গলবার রাজ্য সরকারের জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন বিভাগের সহযোগিতায় নির্মিত এই প্রকল্পের উদ্বোধন করেন কলেজের পরিচালন সমিতির সভাপতি তথা আমতার বিধায়ক সুকান্ত পাল। কলেজ সূত্রে খবর প্রকল্পটির নির্মাণ করতে ব্যয় হয়েছে ২৭ লক্ষ টাকা। এই প্রকল্পের মাধ্যমে বৃষ্টির জল দুটি পৃথক জায়গায় ধরে রাখার পর একটি জায়গার জল কলেজের বিভিন্ন কাজে ব্যবহার করা হবে এবং অন্যটি পাইপের মাধ্যমে ভূগর্ভে পাঠানো হবে। 


কলেজ কর্তৃপক্ষের দাবি এর ফলে একদিকে যেমন কলেজে জলের চাহিদা অনেকটাই মিটবে অন্যদিকে সেইরকম ভূগর্ভের জলস্তর অনেকটাই ঠিক থাকবে। ক্রমাগত জনসংখ্যা বৃদ্ধির কারণে জলের চাহিদা বাড়ছে। অবশ্য শুধু জনসংখ্যা বৃদ্ধি নয় কৃষি শিল্পের উন্নতিতে পাল্লা দিয়ে বাড়ছে জলের প্রয়োজনীয়তা। আর জলের এই প্রয়োজন মেটাতে টান পড়ছে ভূগর্ভস্থ জলের ভাণ্ডারে। মানুষ ভূগর্ভের জল অনিয়ন্ত্রিতভাব তুলে বিপদ ডেকে আনছে। 


বেশ কিছু বছর ধরেই পরিবেশ বিজ্ঞানী থেকে সমাজকর্মীরা আশংকা প্রকাশ করছে যেভাবে প্রাকৃতিক সম্পদ নষ্ট করা হচ্ছে তাতে বিপদ আরো বাড়বে। বিশেষ করে অনিয়ন্ত্রিতভাবে ভূগর্ভের জল তোলা এবং ভূগর্ভের উপরের স্তর কংক্রিট দিয়ে ঢেকে ফেলার কারণে বৃষ্টির জল ভূগর্ভে প্রবেশ করতে পারছে না। আর সেক্ষেত্রে বৃষ্টির জল সংগ্রহ করে তা ব্যবহার এবং ভূগর্ভস্থ জলাধারে কৃত্তম রিচার্জ পদ্ধতি অনেকটাই সমস্যা মেটাবে। এই প্রসঙ্গে বিধায়ক সুকান্ত পাল জানান এই ধরনের প্রকল্পে কলেজের জলের চাহিদা জেলা মেটাবে সেইরকম মাটির নিচে জল পাঠিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করা যাবে। কলেজে এই ধরনের প্রকল্প তৈরি করার ফলে ছাত্রছাত্রীদের মধ্যে জল সংরক্ষণের প্রবণতা বাড়বে বলে মত প্রকাশ করেন বিধায়ক সুকান্ত পাল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.